চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় সন্দেজনক ভাবে ঘুরাফেরা করাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন – মোঃ বেলাল (২০), নয়ন দত্ত (২৪) এবং জিদান জমাদার (২৫)।
পুলিশ জানায়, ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে করে থানায় আনা হয়। পরে তাদেরকে অধ্যাদেশ মূলে গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
আর এইচ
