শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার জলিলের দোকান সংলগ্ন বিজয় বিকাশ ডেন্টিং-পেইন্টিং ও ইঞ্জিন ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকার মৃত আবুল বশরের ছেলে মোঃ একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮), পিতা মোঃ জয়নাল হোসেন। বর্তমানে তারা কক্সবাজার সদর উপজেলার নতুন বাহারছড়া ০২নং ওয়ার্ডে জয়নাল সওদাগরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেট্রো-ছ-৭১-০৪৯৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং অভিযুক্তদের আটক করা হয়।
তল্লাশির সময় অ্যাম্বুলেন্সটির ড্রাইভিং সিটের পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ৫টি পোটলার ভেতরে ৫০টি জিপারলক প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১ কেজি।
এসময় উদ্ধার করা হয়—একটি অ্যাম্বুলেন্স (চাবিসহ), গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, প্রাপ্তি স্বীকার রশিদ, ড্রাইভিং লাইসেন্স এবং Tecno ও Infinix ব্র্যান্ডের দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। উদ্ধারকৃত ইয়াবা থেকে নমুনা সংগ্রহ করে অবশিষ্ট আলামত সিলগালা করে ডিএনসির হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ মোস্তফা সিকদার ইমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অ্যাম্বুলেন্সের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

আরও পড়ুন

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...