১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হচ্ছে।
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার এই জনপ্রিয় ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে শিশু-কিশোররা। মাসব্যাপী এই আয়োজনকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পর্যায়ের সমন্বয় ও প্রস্তুতিমুলক সভা আজ রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং নতুন কুড়ি স্পোর্টস এর জেলা কমিটি সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর, চট্টগ্রামের আিতরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার, আনসার ভিডিভির সহকারী জেলা কমান্ডেন্ট মোহাম্মদ ওসমান গনি, চট্টগ্রাম কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ শাহজালাল উদ্দীন, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, সাবেক জাতীয় সাঁতারু মোঃ মাহাবুবুর রহমান সাগর, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ মুনির, সাবেক জাতীয় অ্যাথলেট এম সরওয়ারুল আলম, সাবেক ফুটবলার এনামুল হক, তায়কোয়ান্ডো কোচ আবদুল্লাহ আল নোমান, দাবার ফিদে অরবিটর প্রকৌশলী এস এম তারেক, বাংলাদেশ গার্লগাইডস এসোসিয়েশন জেলা কোষাধ্যক্ষ নাজনীন হক চৌধুরী, পাহাড়তলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরিফিন, বায়েজিদ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম, টিএসইও কোতোয়ালী মোহাম্মদ জিয়াউল হুদা সিদ্দিকী, টিএসইও, কর্ণফুলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বার্ডে, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম মোঃ আবদুল হান্নান, সিজেকেএস সাবেক ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, উপ সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম আলমগীর হোসেন, পরিচালক জেলা তথ্য অফিস, চট্টগ্রাম আয়শা সিদ্দিকা, চট্টগ্রাম জেলা পরিষদেও সিইও চৌধুরী রওশন ইসলাম, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, পাঁচলাইশ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুর রহমান, বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম মেট্টোপলিটন জেলা সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট অন্যান্য জেলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় আশা প্রকাশ করা হয় চট্টগ্রাম জেলার ১৬ উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৪০০ জন প্রতিযোগী চট্টগ্রাম জেলা পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস এর ৮টি ইভেন্টে অংশগ্রহণ করবে। সভায় প্রতিযোগিতাকে সামনে রেখে ৮ ইভেন্ট পরিচালনার জন্য ৮ টি উপ- কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়করা হলেন, ক্রিকেট-আব্দুল হান্নান আকবর, ফুটবল- এনামুল হক, দাবা- ইনিজিনিয়ার মোঃ তারেক, কাবাডি- মোঃ শাহ জালাল, ব্যাডমিন্টন- সাইফুল্লাহ মুনির, মার্শাল আর্ট- আব্দুল্লাহ আল নোমান, সাঁতার- মাহবুবর রহমান সাগর, অ্যাথলেটিক্স সোহেল সরোয়ার ।
