মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ চন্দননগর বাজার সংলগ্ন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. ইব্রাহিম (৪০)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল ভোর ৬টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ৭৭ নম্বর বাসার সামনে পার্কিং থেকে একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার চুরি হয়। গাড়িটির নম্বর চট্ট মেট্রো-গ-১৩-৩৬৯১। চোর ভবনের পার্কিংয়ে ঢুকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের গাড়িটি চালিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ১৭ এপ্রিল পাঁচলাইশ মডেল থানায় ৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার দেওয়া হয় সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগকে।

উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাংয়ের তত্ত্বাবধানে ডিবি (উত্তর) বিভাগের টিম-৪ এর সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ চন্দননগর বাজার সংলগ্ন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পার্কিং থেকে চুরি যাওয়া গাড়িসহ মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাড়িটি জব্দতালিকার মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া, এ চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...