শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বনাম পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়।

৫০ মিনিটের নির্ধারিত খেলায় কোন দল গোলের সুযোগ লাভ করতে পারেনি। পরে ট্রাইবেকারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় ৫-৩ গোলে পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার গৌরব অর্জন করেন। রানার্স আপ হয় পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি তুলে দেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, প্রকৌশলী রণী সাহা, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম স ম মীজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আজিজুল হক, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, সদস্য মো. শওকত আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন হেলান উদ্দিন টিপু, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মো. ইব্রাহিম ও নাফিজ সরকার।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...