শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও পলা মসল্লা মার্মার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) রাতের দিকে বাড়ি থেকে বের হয়ে পাশের ধর্মের ছড়া এলাকার একটি দোকানে যান রেঙ্গা মার্মা। দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাড়ার লোকজন একত্রিত হয়ে রাতভর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান।

স্থানীয় বাসিন্দা মংহ্লা মার্মা জানান, “রাতে তাকে না পেয়ে সবাই মিলে খুঁজতে বের হই। পরে ধর্মের ছড়ার ব্রিজের প্রায় ৩০ ফুট নিচে তাকে পড়ে থাকতে দেখি। ধারণা করা হচ্ছে, ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়।”

ব্রিজের পাশের অন্য বাসিন্দারা জানান, রেঙ্গা মার্মা অতিরিক্ত মদ্যপান করেছিলেন। সে অবস্থায় রেলিংয়ে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। নিচে পাইনছড়ি খাল ও তামাক ক্ষেত থাকায় অন্ধকারে তাকে খুঁজে পেতে দেরি হয়।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের উপস্থিতিতে দুপুরের দিকে স্থানীয়ভাবে সৎকার (দাহ) সম্পন্ন করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা ঘটনাটি খতিয়ে দেখেছি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ ওই ব্রিজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার...

আরও পড়ুন

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...