শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বিপ্লব দাশ,লামা প্রতিনিধি
  • বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ইং) দুপুর ১টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মোঃ সাইফুল্লাহ এর ছেলে।

জানা যায়, সায়েম তার সঙ্গীয় আরো ৫ বন্ধু সহ আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড এলাকা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসে। রিসোর্টে চেক ইন করে দুপুর ১টায় তারা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় অসতর্কতাবশত সে গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের টিম দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রিসোর্ট মালিক আজিম জানান ৬ জন পর্যটক তাদের রিসোর্টে আসেন।তারা প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগ রিসোর্ট রেখে পার্শ্ববর্তী মাতামুহুরী নদীর গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোজ পর্যটক উদ্ধার হয়নি।

লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো.আবদুল্লাহ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি,উদ্ধার কার্যক্রম চলছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...