শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

বুধবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি গাছের বাগানের ভেতর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি দেশি তৈরী এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ডেইল পাড়ার আবুল কালামের ছেলে মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর  ওয়ার্ডের রহমত পাড়ার মো.মজনুর ছেলে মো. আকিব (২০) ও একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখিল এলাকার আইয়ুব আলীর ছেলে মো. রবিন (২৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, কয়েকজন যুবক মাদার্শার একটি গাছ বাগানে অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার, দুইটি অস্ত্র, গুলি ও কিরিচ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। তাদের সকালে (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো.আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মূলত তিন ডাকাতকে মাদার্শার শফিক আজাদ ও ইলিয়াস ডাকাত এলাকায় নিয়ে এসেছিল ডাকাতি করার জন্য। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...