বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

সকাল ৯টায় বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও উদযাপন কমিটির জয়েন্ট সেক্রেটারি লায়ন লুবনা হুমায়ুন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর মোসলেহ উদ্দিন অপু, বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন রূপাম কিশোর বড়ুয়া, লায়ন সিরাজুল হক আনসারী, ও লায়ন আল সাদাত দোভাষ, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, ট্রেজারার গাজী মোঃ শহীদুল্লাহ এবং বর্ষবরণ উদযাপন কমিটির সেক্রেটারী লায়ন চন্দন দাশ ও ট্রেজারার লায়ন নুরুল আলম।

বর্ষবরণের এই আয়োজনে বৈশাখী সাজ, পিঠা উৎসব, বাউল সংগীত, সাংস্কৃতিক উৎসব, নৃত্য, নাগর দোলা, বায়োস্কোপসহ বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এতে সর্বস্তরের লায়ন, লিও ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।

বৈশাখী শোভাযাত্রা উদ্বোধনের প্রাক্কালে জেলা গভর্ণর বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজন করা হয়েছে বাঙালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য। বাংলা নববর্ষে সকল বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে যে সম্প্রীতি সহমর্মিতার আবেশ তৈরী করে নিঃসন্দেহে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। আগামীতে আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...