শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় অবস্থিত হেলথ কেয়ার লাইফ সাইন্স লিমিটেডে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. ইসমাইল হোসেন (৩০), জাহাঙ্গীর (২৫) ও সুলতান (২৬)। বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কৌশলে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে চুরির উদ্দেশ্যে তৎপরতা চালায়। এ সময় তারা বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়। তিনজন নিরাপত্তা কর্মীকে ঘেরাও করার চেষ্টা করলে তাদের চিৎকারে প্রতিষ্ঠানের অন্যান্য নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এঘটনায় আতঙ্কিত হয় পড়েছে প্রতিষ্ঠানটি।

হেলথ কেয়ার লাইফ সাইন্স লিমিটেডের হেড অব এডমিন ভূঁইয়া আবু মো. সাদাত জানান, বুধবার ভোর রাতে ৫/৬ জনের একটি সঙ্গবব্ধ চোরের দল চুরির উদ্দেশ্য আমাদের প্রজেক্টে প্রবেশ করে। এক পর্যায়ে আমাদের ডিউটিরত নিরাপত্তা কর্মীদের মারধরের চেষ্টা করা হলে তাদের আত্ম চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ইকোনমিক জোন পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করলে তারা জোরারগঞ্জ থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন। আমরা জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, হেলথ কেয়ারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...