বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নিজেই ‘চিকিৎসা নিতে’ হাসপাতালে পক্সে আক্রান্ত কাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাঁশখালীতে পক্স রোগে আক্রান্ত এক কাক যেন নিজের কষ্টের কথা জানাতেই আশ্রয় নেয় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হন সেখানে থাকা চিকিৎসকরা।

হাসপাতালের প্রবেশমুখে বসে থাকা কাকটিকে প্রথমে স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর কাকটি ডেকে ডেকে চিকিৎসকদের দিকে এগিয়ে আসে—যেন সাহায্যের আকুতি। বিষয়টি বুঝতে পেরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন কাকটিকে হাতে তুলে নেন। তখনই ধরা পড়ে, ছোট্ট প্রাণীটি পক্স রোগে মারাত্মকভাবে আক্রান্ত।

শরীরজুড়ে ক্ষত আর বিষফোড়ায় ভরা কাকটি যেন নিঃশব্দে সহ্য করে যাচ্ছিল যন্ত্রণা। চিকিৎসকরা যত্ন নিয়ে ক্ষতস্থান আয়োডিন দিয়ে পরিষ্কার করেন, দেন প্রয়োজনীয় ওষুধ। পুরো সময়টাতে কাকটি ছিল একেবারেই শান্ত, যেন বুঝতে পেরেছিল—এখানেই মিলবে তার আরোগ্য।

ডা. জুলকারনাইন শাওন বলেন, “কাকটি যেভাবে আমাদের কাছে এসেছে, মনে হয়েছে সে যেন নিজের ভাষায় সাহায্য চাইছে। সময়মতো চিকিৎসা না পেলে হয়তো বাঁচানো যেত না।”

চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ কাকটি হাসপাতালের আশপাশেই ঘোরাফেরা করছে—কখনো গাছের ডালে বসছে, আবার কখনো ফিরে আসছে বারান্দায়, যেন আপন জায়গা ভেবে। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার...