শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাই, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মায়া চিত্রা হরিণকে প্রকাশ্যে জবাই করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকার এ ঘটনা ঘটে। তবে ঘটনার তিন দিন পর, আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র ৭ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি অসহায় হরিণকে মাটিতে ফেলে একজন ব্যক্তি তার পা চেপে ধরে রেখেছেন, আরেকজন ধারালো দা দিয়ে গলা কাটার চেষ্টা করছেন। ঘটনাস্থলে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিও ধারণের সময় জবাইয়ে জড়িত একজন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন ভিডিও করা হচ্ছে। জবাবে ভিডিও ধারণকারী ব্যক্তি এতে সমস্যা কোথায় তা জানতে চাইলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, একসময় মিরসরাইয়ের উপকূলজুড়ে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ছিল সবুজ ম্যানগ্রোভ বন। সেখানে হাজার হাজার হরিণসহ নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ছিল। তবে শিল্পাঞ্চল গড়ে তোলার কারণে বন উজাড় হওয়ায় বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ধারণা করা হচ্ছে, জবাই করা হরিণটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল।

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং প্রাথমিক তদন্তে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তরা স্থানীয় খামারে কাজ করেন বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

মিরসরাইয়ের ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় প্রকাশ্যে একটি মায়া চিত্রা হরিণক জবাই করছেন দুজন ব্যক্তি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...