মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অসুস্থ স্বামীকে নিয়ে সোনালী দাসের মানবেতর জীবনযাপন 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের বোয়ালখালীর সোনালী দাস। দীর্ঘদিনেও তার ভাগ্যে জোটেনি সরকারিভাবে কোনো সাহায্য-সহায়তা। অর্ধাহার-অনাহারে দিন কাটছে পরিবারটির। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল ১ নং ওয়ার্ডের কৈবর্ত্যপাড়া এলাকার সোনালী দাস সত্তরোর্ধ্ব অসুস্থ স্বামী নির্মল দাসকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দিন শেষে রাত নামলেই দুশ্চিন্তায় থাকতে হয় তাকে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকায় তার বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে,  ঘুনে ধরা বাঁশের বেড়া দিয়ে তৈরি ছোট্ট একটা ঝুপড়ি ঘর। সেই ঘরের জরাজীর্ণ টিনের ওপর ছেঁড়াফাডা পলিথিন দিয়ে কোনরকমে ঢেকে রাখা হয়েছে ঘরের চাল। চারপাশে ইটের খোয়া আর বালির বস্তায় ঘরের বেড়া ঠেস দিয়ে অসুস্থ স্বামী নির্মল দাসকে নিয়ে ঘরটাতে বাস করেছেন সোনালী দাস। সামনে বর্ষা ঘনিয়ে আসছে । তার চোখে মুখে শঙ্কা বিরাজ করছে। বৃষ্টি হলে চাল দিয়ে ঝরঝর করে পানি পড়বে ঘরে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তিনি ।

ঘরের সামনে গিয়ে দেখা গেছে, জরাগ্রস্ত শরীর নিয়ে কুড়াল দিয়ে কাঠ কেটে টুকরো করে রান্নার জন্য লাকড়ি তৈরী করছেন তিনি । এসময় তার দুর্বিষহ জীবনের কথা জানতে চাইলে কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, তার স্বামী নির্মল দাস দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে শরীরের একপাশ অবশ হয়ে গেছে। আট বছর ধরে চিকিৎসা চলছে। সংসারে দুই মেয়ে। তাদেরও বিয়ে হয়ে গেছে। স্বামী আগে কর্ণফুলী নদীতে মাছ ধরে সংসার চালাতো। স্বামীর ওষুধের টাকা জোগার করতে এখন খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।

পরিবার নিয়ে একই ঘরে আলাদা থাকেন তার দেবর শ্যামল দাস। শ্যামল নদীতে মাছ ধরে হাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তবে ঘর মেরামত করার সামর্থ্য নেই তারও।

সোনালীদের পাশের বাড়ির প্রতিবেশী পরিমল ও মিলন দাস বলেন, অভাব অনটনে অসুস্থ স্বামীকে নিয়ে খুবই কষ্টে আছে সোনালী। খেয়ে না খেয়ে বেঁচে আছে কোনো রকমে। তবুও মুখ ফুটে বলে না। মুখে হাসি রেখে বলে- ভালো আছি। ভাত জোটে না, ঘর ঠিক করবে কিভাবে? বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়। আত্নীয়- স্বজন, পাড়া প্রতিবেশীরা সহযোগিতা করেন। তবে কতোদিন করবে। তার স্বামী স্ট্রোক করার পর থেকেই এ করুণ দশা। তারা

আক্ষেপ করে বলেন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও তাদের ভাগ্যে কিছু জোটেনি। সরকারি সহযোগিতা কিংবা, সমাজের বিত্তবান ব্যক্তি এবং কোনো মানবিক মানুষ এগিয়ে এলে অসুস্থ স্বামীকে নিয়ে আবার হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন তিনি ও তার পরিবার ।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ বলেন, চিকিৎসার জন্য সমাজসেবা৷ অধিদপ্তর থেকে আর্থিক সহযোগিতা করার সুযোগ আছে।

এ ব্যাপারে কেউ আবেদন করেনি। আবেদন করলে সরকারের চিকিৎসা কর্মসূচির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘বর্ষা চলে এসেছে। জরাজীর্ণ ঘরে ভিজবে সোনালী দাসের সংসার। তাঁর বোবা কান্না শোনার মতো সময় নেই কারও। কর্ণফুলীর স্রোতের গর্জনে, খাল পাড়ে ভারী বাতাসে ভেসে বেড়ায় সোনালীর এমন নিদারুণ বেঁচে থাকার স্বপ্ন।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...

আনোয়ারায় মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আনোয়ারায় উপজেলায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।(১৪ জুন) রাতে পটিয়া...