মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তিনজনকে পাঠানো হল জেলে 

হাইওয়ে সুইটসকে ৮ লাখ, ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী নগরের মাঝিরঘাট, গোসাইলডাঙ্গা ও কালুরঘাট বিসিক শিল্প এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে ভ্রাম্যমাণ এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে মাঝিরঘাটের এইচ কে ফুড অ্যান্ড বেভারেজে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং জালিয়াতির মাধ্যমে মাইক্রোবায়োলজিস্টের সিল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মালিক আব্দুর রায়হান রাজুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ম্যানেজার মো. আব্দুল গণিকে জেলহাজতে পাঠানো হয়।

গোসাইলডাঙ্গার মেসার্স মাস্টার ফুডস নামে একটি প্রতিষ্ঠানে পঁচা ও পোকাযুক্ত ডিম ব্যবহার, ইঁদুর-বিড়ালের অবাধ বিচরণ, শ্রমিকদের ধূমপান এবং লাইসেন্স না থাকার অভিযোগে মালিক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মচারী মো. আইয়ুব ও কারিগর মো. হেলালকে জেলহাজতে পাঠানো হয়।

একই দিন কালুরঘাট বিসিক এলাকায় ওয়েল ফুডস লিমিটেডে মিষ্টি ও দইয়ে তেলাপোকার উপস্থিতি, স্যাঁতসেঁতে পরিবেশ এবং কাঁচামালের রশিদ দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স হাইওয়ে সুইটসে নিম্নমানের ঘি ব্যবহার, লেবেলিং না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যেসব প্রতিষ্ঠান আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন, র্যা ব-৭, সিএমপি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান,...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...