মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে মলম পার্টির সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত টাকা ও সিএনজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর থেকে লুন্ঠিত টাকাসহ মলম পার্টির একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন চকবাজার থানা পুলিশ।

শুক্রবার সকালে চকবাজার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বেলাল উদ্দিন (৪৫)। এসময় তার কাছ থেকে লুন্ঠিত ২০ হাজার উদ্ধার এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এর আগে গত ৭ এপ্রিল বিকেলে চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের সামনে থেকে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তিকে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন গ্রেপ্তার বেলালসহ তার সঙ্গীরা।

পরে এ ঘটনায় ভুক্তভোগী এ সংক্রান্ত বিষয় নিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত বেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চেতনানাশক স্কোপোলামিন (Scopolamine) দিয়ে সাধারন মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেন।

এ ব্যাপারে চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার...

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস,...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে...

আরও পড়ুন

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাঁশখালীর ৫ নিখোঁজ ও ভাসমান অবস্থায় ৯ জনকে...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য...