মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আনোয়ারায় খামারির গোয়াল থেকে ৩ গরু চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় এক খামারির গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের দেওতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামারি ওসমান গনি মনছুর জানান, গভীর রাতে চোরের দল তার গোয়ালঘরের তালা ভেঙে একটি গাভী, একটি ষাড় ও একটি ষাড় বাছুর নিয়ে যায়। সকালে গরু বের করতে গিয়ে তিনি গোয়ালঘরের দরজা খোলা ও গরু না পেয়ে হতবাক হন।

তিনি আরও বলেন, “এই গরুগুলোই ছিল আমার সর্বস্ব। বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি।”

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনা সম্পর্কে অবগত হয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস,...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে...

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায়...

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত...

আরও পড়ুন

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ...

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনলাইন জুয়ার আসক্তি ও আর্থিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘ।সোমবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওহিদুল ইসলামের...

অসুস্থ স্বামীকে নিয়ে সোনালী দাসের মানবেতর জীবনযাপন 

অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের বোয়ালখালীর সোনালী দাস। দীর্ঘদিনেও তার ভাগ্যে জোটেনি সরকারিভাবে কোনো সাহায্য-সহায়তা। অর্ধাহার-অনাহারে দিন কাটছে পরিবারটির। খোঁজ নিয়ে জানা...