বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে উল্টোপথে আসা বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কর্ণফুলী উপজেলার বড়উঠানে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে আসা একটি বালুভর্তি ট্রাকের চাপায় বলকিজা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম। নিহত ওই নারী বড়উঠান ৮ নম্বর ওয়ার্ডের মহসিন চৌধুরী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়উঠান রাস্তার মাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় উল্টো পথে আসা বালুভর্তি (চট্টমেট্রো- শ-১১-৩৪৯৯) ট্রাকটি তাকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা চাতুরী চৌমুহনীর দিকে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার এএসআই মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক। “ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, পিএবি সড়কে চালকরা কোনো নিয়ম কানুন না মেনে অতিরিক্ত গতিতে এবং উল্টোপথে চালানোর কারণে একাধিক সড়ক দূঘটনার সৃষ্টি হয়ে প্রাণহানির মত ঘটনা ঘটছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...