বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার থেকে ছিটকে পড়ে কলেজ ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিসা (২২)নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ফ্লাইওভারের দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ মিয়া। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় সামিয়া জাহান নিহত হয়েছেন। গাড়ির চালক সাইদুল আলম সামান্য আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে রাখা হয়েছে। আহত চালকও সেখানে চিকিৎসাধীন।

গাড়িতে থাকা একজন যুবক ও তানিসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তানিসার মৃত্যু হয়। আহত যুবকের চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, সামিয়া জাহান নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। তিনি অর্থনীতি বিভাগে পড়াশোনা করছিলেন। তাঁর বাবা মো. আবু তালেব পাটোয়ারি ও মা নাসিমা সুলতানা।

নিহত সামিয়ার মামা গিয়াস উদ্দিন শিকদার বলেন, আজ পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন সামিয়া। সেখান থেকে তাঁকে পতেঙ্গা এলাকায় নেওয়া হয়। তবে গাড়ির চালককে তাঁদের পরিবারের কেউ চেনেন না। বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার খবর পান তাঁরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিহত সামিয়ার পরিবারের সদস্যরা থানায় এলে বিস্তারিত তথ্য জানা যাবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার...

আকবরশাহ থানা এলাকায় ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার...

কর্ণফুলীতে উল্টোপথে আসা বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত

কর্ণফুলী উপজেলার বড়উঠানে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জাবিন চৌধুরী (২৫) নামে...

চট্টগ্রাম নগরে ব্যস্ততম সড়ক দেবে গর্ত

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় একটি সড়কের এক পাশ...

আরও পড়ুন

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।...

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতি মামলা, গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাতে উপজেলার খুইদ্দের টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার বিকেলে...

আকবরশাহ থানা এলাকায় ইয়াবা নিয়ে নারীসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা নিয়ে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাত ১০ টার দিকে আকবরশাহ...

কর্ণফুলীতে উল্টোপথে আসা বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত

কর্ণফুলী উপজেলার বড়উঠানে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে আসা একটি বালুভর্তি ট্রাকের চাপায় বলকিজা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল)...