বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুস্কৃতিকারী। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহত যুবকের নাম মো. শামীম (৪০)। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার মো. আবুল মনসুরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার শামীমের স্ত্রী কিছু স্বর্ণালংকার বন্ধক দিয়ে টাকা নিয়ে মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখীল এলাকায় বাপের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার পর সেখানে (শ্বশুর বাড়ি) যান শামীমও।

সেখানে যাবার পর পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুই যুবকের নেতৃত্বে একদল দুস্কৃতিকারী শ্বশুর বাড়ি থেকে শামীমকে তুলে নিয়ে মারতে মারতে বেড়িবাঁধে নিয়ে
যায়। সেখানে পিটিয়ে গুরুতর আহত করার পর তার রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সন্দেহভাজন দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই মো. সেলিম জানান, বুধবার সন্ধ্যায় তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপের বাড়ি ভাটেরখীল যান। শামীমও রাতে সেখানে (শশুরবাড়ি) যান। রাত ৮টার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার পর স্থানীয় ৩০ থেকে ৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল শশুর বাড়ি থেকে শামীমকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে লাশ বেড়িবাঁধ তলতলা নামক স্থানে ফেলে রেখে যায়। আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল তাদের। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করে দুই সন্ত্রাসী ও তাদের দোসররা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না। যারা হত্যা করেছে আর যে হত্যার শিকার হয়েছে তাদের কারো পূর্বের রেকর্ড ভালো না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...