বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ৫৫০ বস্তা সিমেন্টসহ ৪ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে বহিঃনোঙর এলাকায় কোস্ট গার্ড ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫৫০ বস্তা সিমেন্টসহ চারজন পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পতেঙ্গা থানাধীন সীবিচ সংলগ্ন গভীর সমুদ্র বন্দর আলফা এরিয়া থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন – জামাল উদ্দিন (৬০), আব্দুল মালেক (৫০), মোঃ জাফর (৪০) এবং মোঃ এনাম (৩২)

কোস্ট গার্ড ও থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে ৫৫০ বস্তা সিমেন্ট স্থানান্তরের সময় চারজনকে আটক করা হয়। সিমেন্টের বস্তাগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।

জব্দকৃত সিমেন্ট, ফিশিং ও কার্গো বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে...

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল...

পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ, পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন...

সব উপজেলায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা স্কুল ফিডিং...

চট্টগ্রামের কোতোয়ালীতে ছিনতাইকারী দলের মূলহোতাসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ছিনতাইকারী দলের মূলহোতাসহ...

চট্টগ্রামে অবৈধ মজুদবিরোধী দুটি অভিযানে ২২ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি গুদামে এবং...

আরও পড়ুন

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের...

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশীতে দুই প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।বুধবার...

পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ, পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন মজুত করার অভিযোগে জয়নাল আবেদিন নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা...

চট্টগ্রামের কোতোয়ালীতে ছিনতাইকারী দলের মূলহোতাসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার...