মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ) সকাল ১১টায় পাঁচলাইশ মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

উদ্বোধনী বক্তব্যে কমিশনার বলেন, থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...