মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দক্ষিন এশিয়া রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

চট্টগ্রামের গালিব সঙ্গী জয়কে নিয়ে দেশকে জেতালো স্বর্ণ

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পাকিস্তানের ইসলামাবাদে চলছে দক্ষিন এশিয়ান রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যেখানে অনূর্ধ্ব-২৩ বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ দলের গালিব এবং জয় জুটি। ফাইনালে তারা হারিয়েছে নেপালের জুটিকে।
২-১ সেটে প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়েন গালিব এবং জয়। প্রথম গেমটি ২১-১৪ পয়েন্টে জিতলেও দ্বিতীয় গেমটি নেপালের শার্টলাররা জিতে নেন ২১-১৯ পয়েন্টে।

ফলে শেষ গেমটি পরিণত হয় ফাইনালে। আর সে ফাইনাল গেমে গালিব-জয় জুটি ২১-১৫ পয়েন্টে নেপালের প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জয়ের উচ্ছাসে মাতে।  এর আগে সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানের প্রতিযোগীদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল গালিব-জয় জুটি।

চট্টগ্রামের ছেলে গালিব। দেশের ব্যাডমিন্টনে নানা অবদান রেখে চলেছেন। বিশেষ করে বয়স ভিত্তিক ব্যাডমিন্টনে যেন অপ্রতিরোধ্য এই তরুন। পুরো একটি ক্রীড়া পরিবারের সদস্য গালিবের বড় বোন ছিলেন কমনওয়েলথ স্বর্ণ জয়ী শ্যুটার। তার ভাইদের সবাই ব্যাডমিন্টনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। সে পথ ধরে গালিব দেশের জন্য বয়ে আনলেন বিরল সম্মান।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলমের সন্তান গালিব দেশের জন্য বয়ে আনলেন বিরল সম্মান। দেশের পাশাপাশি চট্টগ্রামের নামকেও উজ্জ্বল করলেন গালিব। বাংলাদেশ ব্যাডমিন্টন দলের এই সাফল্যে জড়িয়ে রয়েছে চট্টগ্রামের আরেক জনের নাম।
তিনি দেশের সাবেক এক নাম্বার শার্টলার মোস্তফা জাবেদ। ইসলামাবাদে চলমান এই দক্ষিণ এশিয়ান রিজিয়নাল টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করছেন জাবেদ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৪০) নামে এক...

অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চট্টগ্রাম জেলার দলনেতা বিপ্লব দে পার্থ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুর্ধ্ব...

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

কক্সবাজারের চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকায় দূরপাল্লার এভারগ্রিন বাস ও চকরিয়া...

সিটি করপোরেশন প্রশাসকের ফ্রান্স যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা...

আরও পড়ুন

অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চট্টগ্রাম জেলার দলনেতা বিপ্লব দে পার্থ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুর্ধ্ব -১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী ১৩ জুন। এ পর্বে অংশগ্রহণ করছে...

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

কক্সবাজারের চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকায় দূরপাল্লার এভারগ্রিন বাস ও চকরিয়া সার্ভিস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিদ্যালয়ের ১০ টি সিলিং ফ্যান ও ১টি লাউড স্পিকার নিয়ে গেছে চোরের...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে...