বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্টে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন সেমিফাইনালে

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন ১০ উইকেটের বিশাল ব্যবধানে আবাহনী জুনিয়রকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালে নওজোয়ান গ্রীনের প্রতিপক্ষ মোহরা এশিয়ান স্পোর্টস ক্লাব ।

আগের রাতের বৃষ্টির কারনে দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। দ্বিতীয় ম্যাচটিও হয়েছে ৮ ওভারের। আর সে ম্যাচে নওজোয়ান গ্রীন উড়িয়ে দিয়েছে আবাহনী জুনিয়রকে। ৮ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে আবাহনী জুনিয়র। কিন্তু প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে তারা। কোন ব্যাটারই দাড়াতে পারছিলনা আবাহনী জুনিয়রের। ফলে ৮ ওভারে মাত্র ২৯ রান করতে সক্ষম হয় আবাহনী জুনিয়র।

দলের পক্ষে ১৪ রান করেছেন শহীদুল ইসলাম। বাকি ব্যাটারদের কেউই দুই অংক স্পর্শ করতে পারোনি। নওজোয়ান গ্রীনের পক্ষে ২ ওভার বল করে ১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রকিব উদ্দিন। এছাড়া ১১ রানে ২ উইকেট নিয়েছেন রফিউল আলম। ৩০ রানের জয়ের লক্ষে খেলতে নামা নওজোয়ান গ্রীন ৫.১ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করার পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করে।

দলের পক্ষে বাবু ১৫, ইমতিয়াজ ১৩ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন নওজোয়ান গ্রীনের রকিব উদ্দিন। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার মর্তুজা রায়হান মিঠু এবং সিজেকেএস কাউন্সিলর ফারুখ আহমেদ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব...

মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান...

চট্টগ্রামের গালিব সঙ্গী জয়কে নিয়ে দেশকে জেতালো স্বর্ণ

পাকিস্তানের ইসলামাবাদে চলছে দক্ষিন এশিয়ান রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট।...

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস ও বালু জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান...

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত...

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে পেট্রোল জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অবৈধভাবে মজুত...

আরও পড়ুন

চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে নগরের...

মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৭ এপ্রিল) ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার...

চট্টগ্রামের গালিব সঙ্গী জয়কে নিয়ে দেশকে জেতালো স্বর্ণ

পাকিস্তানের ইসলামাবাদে চলছে দক্ষিন এশিয়ান রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যেখানে অনূর্ধ্ব-২৩ বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ দলের গালিব এবং জয় জুটি। ফাইনালে তারা হারিয়েছে নেপালের...

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস ও বালু জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার ( ৭ এপ্রিল) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর মোল্লার...