মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে, ১২ মে হবে ভোটগ্রহণ।

সোমবার (৬ এপ্রিল) ইসিতে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, বিএনপি জোট ৩৬টি আসন পাবে, জামায়াত জোট ১৩টি আসন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী আসন পাবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। এছাড়া, নির্বাচন পরবর্তী সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। আদালতের আদেশের প্রেক্ষিতে এসব আসনের মালামাল সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

এছাড়াও, শেরপুর-৩ এবং বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ মোট ১২৯টি ভোটকেন্দ্র রয়েছে, বগুড়া-৬ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ মোট ১৫১টি ভোটকেন্দ্র থাকবে। নির্বাচনী পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে।

দুটি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত রয়েছে। আদালত যেভাবে নির্দেশনা দেবে, নির্বাচন কমিশন সেভাবে পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

এ পর্যন্ত ৮০টি পর্যবেক্ষক সংস্থা থেকে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়া গেছে। নির্বাচন কমিশন এসব প্রতিবেদন নিয়ে সেমিনার আয়োজন করবে।

নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার জন্য কিছু প্রার্থী সময় বৃদ্ধির আবেদন করেছেন। তাদের জন্য এক মাস সময় বৃদ্ধি করা হয়েছে।

ভোটার দিবস উদযাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তারিখ ও উদযাপনের পদ্ধতি নির্ধারণ করবে।

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার হবে না। তিনটি আলাদা প্রতিষ্ঠান বর্তমানে ইভিএম ব্যবহারের বিষয়ে পর্যালোচনা করছে। এসব প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। যেসব যন্ত্রের প্রতি জনগণের অনাস্থা রয়েছে, সেগুলো ব্যবহার করা হবে না বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

আরও পড়ুন

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণসহ পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। যার ব্যয় সাত হাজার তিন কোটি...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান,...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...