বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিএনজি যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের অভিযোগ

কর্ণফুলীতে গণপিটুনিতে আহত যুবক; মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলীতে সিএনজি অটোরিকশার যাত্রীদের লক্ষ্য করে মোবাইল ছিনতাইয়ের চেষ্টার সময় সাগর (২৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে করে ফকিরনীর হাট এলাকায় এসে সিএনজি যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে বড়উঠান রাস্তার মাথা এলাকায় সাগরকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যায়।

পরে উত্তেজিত জনতা সাগরকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে ছিনতাইকারীর অভিযোগ তুলে তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মইজ্জ্যারটেক থেকে চাতরী চৌমুহনী পর্যন্ত পিএবি সড়কে দীর্ঘদিন ধরে একটি চক্র মোটরসাইকেল ব্যবহার করে সিএনজি যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে আসছিল। আটক সাগর ওই চক্রের সদস্য বলে তাদের অভিযোগ।

ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার এসআই মো. জুনাইদ বলেন, ‘খবর পেয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তার মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।’

এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...