বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ফিফা সহকারী রেফারি হিসেবে ভুটানে প্রথম ম্যাচ

চকরিয়ার আসহাদুলের আন্তর্জাতিক অভিষেক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) স্বীকৃতি পাওয়া কক্সবাজারের আসহাদুল ইসলাম এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন।

আগামী ৭ এপ্রিল ভুটান ও ম্যাকাওয়ের মধ্যকার একটি আন্তর্জাতিক মহিলা প্রীতি ম্যাচে অফিসিয়াল সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার অভিষেক হতে যাচ্ছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে ড্রুকএয়ার রয়্যাল ভুটান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভুটানের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ম্যাচ শেষে ৮ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

কক্সবাজার জেলার প্রথম ফিফা স্বীকৃত সহকারী রেফারি হিসেবে চলতি বছরের জানুয়ারিতে স্বীকৃতি পান আসহাদুল ইসলাম। দক্ষিণ চট্টগ্রামের একমাত্র ফিফা সহকারী রেফারি হিসেবেও তিনি নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং জেলার ফুটবল ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর অদম্য অধ্যবসায়। শৈশব থেকেই খেলাধুলা ছিল তার নেশা। ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন—সবখানেই ছিল তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। খেলোয়াড় হিসেবে বড় কিছু অর্জন করতে না পারলেও, খেলাধুলার প্রতি ভালোবাসা তাকে রেফারিংয়ের পথে নিয়ে আসে।

২০১৩ সালে রেফারিং কোর্স সম্পন্ন করে তৃতীয় শ্রেণির রেফারি হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর ধাপে ধাপে এগিয়ে ২০১৮ সালে দ্বিতীয় শ্রেণি, ২০২১ সালে প্রথম শ্রেণি এবং ২০২৩ সালে জাতীয় রেফারি হিসেবে স্বীকৃতি পান। ২০২৪ সাল থেকে দেশের সর্বোচ্চ লিগে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন তিনি। সম্প্রতি ফিফার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত হওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।

ঢাকা ও চট্টগ্রামে দীর্ঘদিন বিভিন্ন পর্যায়ের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। মাঠে নিরপেক্ষতা, শৃঙ্খলা ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ইতোমধ্যে পরিচিত মুখ।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন সমান মনোযোগী। ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষায় স্নাতক (বি.পি.এড) ও স্নাতকোত্তর (এম.পি.এড) সম্পন্ন করেছেন। তার বিশ্বাস, একজন ভালো রেফারি হতে হলে শুধু শারীরিক সক্ষমতা নয়, খেলাধুলার বিজ্ঞান, নিয়ম ও মানসিক দৃঢ়তার সমন্বয় জরুরি।

বর্তমানে তিনি “রকমারি স্পোর্টস” নামে একটি অনলাইন স্পোর্টস শপ পরিচালনা করছেন। চাকরি ও উদ্যোক্তা জীবনের দ্বৈত বাস্তবতার মাঝেও তার মূল মনোযোগ রেফারিংয়েই।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আসহাদুল ইসলাম বলেন, “এটা আমার অনেক বড় একটা স্বপ্নপূরণ। ছোটবেলা থেকে মাঠের প্রতি যে টান ছিল, সেটাই আমাকে এখানে নিয়ে এসেছে। আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের।” তবে তার কণ্ঠে আবেগও স্পষ্ট হয়ে ওঠে “আজকের এই জায়গায় এসে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার বাবা-মাকে। তারা সবসময় বলতেন, “রেফারিং করে কী হবে? কিন্তু আমি জানতাম, আমি কী করতে চাই। জাতীয় রেফারি হওয়ার আগেই মাকে হারিয়েছি, আর ফিফা রেফারি হওয়ার আগেই বাবাকে। তারা আজ থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন।”

তিনি আরও বলেন, “রেফারিং এমন একটি পেশা যেখানে কাউকে খুশি করা যায় না। তারপরও একটা ভালো ম্যাচ পরিচালনা করার পর যে সম্মান পাওয়া যায়, সেটাই আমাকে নতুন করে অনুপ্রাণিত করে।”

কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাসেম কুতুবী বলেন, “আসহাদের এই অর্জন আমাদের জন্য গর্বের। তার মাধ্যমে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের রেফারি উঠে আসবে বলে আমরা আশা করি।

রেফারি আসহাদুল ইসলাম কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার প্রয়াত ব্যবসায়ী দুদু মিয়া সওদাগর ও হাছিনা বেগমের সন্তান। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তার পরিবারের আরও দুই ভাই রেফারিংয়ের সঙ্গে যুক্ত।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে আসহাদুল ইসলাম আরো বলেন, “আমি চাই ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে এবং একদিন বিশ্ব ফুটবলের বড় মঞ্চে নিয়মিত কাজ করতে। কক্সবাজারকে বিশ্বমানচিত্রে তুলে ধরাই আমার স্বপ্ন।”

স্বপ্ন, সংগ্রাম আর আত্মবিশ্বাসে গড়া এই যাত্রায় আসহাদুল ইসলাম এখন এগিয়ে চলেছেন এক নতুন উচ্চতার দিকে।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...