বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম স্বাধীনতার বই মেলায় আবির প্রকাশন স্টলে

প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরীর ‘পাখিদের পাঠশালা’ গ্রন্থের পাঠ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম স্বাধীনতার বই মেলায় আবির প্রকাশন স্টলে পাঠ উন্মোচন হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক আমিনুর রশিদ কাদেরীর পাখি বিষয়ক গবেষণালব্ধ গ্রন্থ ‘পাখিদের পাঠশালা’।

আজ ৪ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুবাদে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর জি.এইচ হাবিব, কবি রিজোয়ান মাহমুদ, কবি ইউসুফ মুহম্মদ, অনুবাদক প্রফেসর মুজিব রাহমন, কবি রুহু রুহেল, গল্পকার ইফতেখার মারুফ, লেখক ও সংগঠক এস.এম. মোখলেসুর রহমান, অনুবাদক ও ব্যাংকার শফিউল আজম, অ্যাডভোকেট আবদুর রব, আলোকচিত্রি আসিফ ইকবাল, কবি ও সঞ্চালক সোমা মুৎসুদ্দী ও আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার।

পাঠ উন্মোচনের পর উপস্থিত সুধীজনেরা প্রকাশিত গ্রন্থটির উন্নতমানের কাগজ, চাররঙা ছাপানো, সম্পূর্ণ কালারপুল গ্যাটাপ-ম্যাকাপ এর ভূয়সী প্রশংসা করে গ্রন্থটির বহুল প্রচার কামনা করেন।

উল্লেখ্য যে, ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা আবির প্রকাশন থেকে প্রকাশিত রয়েল সাইজের গ্রন্থটির ১০৮ পৃষ্ঠার প্রতিটি পাতায় পাতায় রয়েছে বিচিত্র পাখির সরস বর্ণনা। ১২০ গ্রাম আর্ট পেপারে ছাপানো গ্রন্থটি প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরীর তিন বছরের সাধনার ফসল। গ্রন্থটির শুভেচ্ছা মূল্য পাঁচশত টাকা। বইমেলায় ২৫% কমিশনে গ্রন্থটি বিক্রি হচ্ছে। অনলাইনে বইটি পেতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...