মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেলসহ আট রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মিয়ানমারে পাচারকালে ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে আট জনই রোহিঙ্গা নাগরিক। বাকি চার জন বাংলাদেশি।

শনিবার (৪ এপ্রিল) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটককৃত চার বাংলাদেশি হলেন- চট্টগ্রামের বাকলিয়া থানার চর চকতাই এলাকার মো. ফজলুল করিমের ছেলে আব্দুল মান্নান, কক্সবাজারের রামু থানার হিমছড়ি ৬ নম্বর ওয়ার্ডের মো. ইসলামের ছেলে মো. সাকিব, টেকনাফ থানার শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের রাহমতুল্লাহর ছেলে মো. সাকের ও উখিয়া থানার টেংহালি ৫ নম্বর ওয়ার্ডের মো. হাসিমের ছেলে সৈয়দ আলম।

আট রোহিঙ্গা নাগরিক হলেন- কক্সবাজার ১৫ নম্বর ক্যাম্পের জামতলি গ্রামের আবু তালেবের ছেলে আবু তাহের, একই এলাকার আব্দুল বাহবুবের ছেলে সৈয়দ হোসেন, আব্দুল জাব্বারের ছেলে এনামুল হাসান, আনু মিয়ার ছেলে হামিদুল হক, ফখরুদ্দিনের ছেলে মো. সাকের, দিল মোহাম্মদের ছেলে মো. আয়াস, কালুমিয়ার ছেলে মোহাম্মদ ফারুক ও আনসুল হোসেনের ছেলে মো. পরান।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পতেঙ্গা থানার বহিনোর্ঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালানো হয়। তখন মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ছয় হাজার লিটার ডিজেল, ছয়টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ চার জন বাংলাদেশি ও আট জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট ও পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...