মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

চকরিয়ায় মৎস্য ঘেরে মিলল মালিকের লাশ

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা নামক এলাকায় মৎস্য ঘেরে মিলল মনজুর আলম প্রকাশ কালো (৫৫) নামের এক ঘের মালিকের লাশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটের দিকে এ উক্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে মৎস্য ঘেরে পাহারাদাররা পাহারা দেওয়ার সময় একজন ব্যক্তির লাশ দেখতে পাই। পাহারাদাররা লাশ দেখার পর স্থানীয়দের জানালে স্থানীয়রা চকরিয়া থানা পুলিশকে অভিহিত করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করে। স্থানীয়রা আরো জানান, উদ্ধারকৃত লাশটি হচ্ছে মৎস্য ঘেরের মালিক।

নিহত মনজুর আলম প্রকাশ কালো কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকার মৃত জাফর আলমের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, মৎস্য ঘেরে একটি লাশের সন্ধানের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোন দাগের চিহ্ন পাওয়া যায় নাই। তিনি কিভাবে মারা গেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আরও পড়ুন

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তরুণদের যখন একসাথে খেলার মাঠে দেখি, তখন আমরা উজ্জীবিত হই।সোমবার (৬ এপ্রিল)...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ এপ্রিল) রাতে আকবরশাহ থানাধীন সেভেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে...