বুধবার, ৮ এপ্রিল ২০২৬

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী।

দায়িত্ব গ্রহণের পরদিন বৃহস্পতিবার ২ এপ্রিল দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

সিএমপি কমিশনার বলেন, “আমাদের কর্মপন্থার মধ্যে প্রথমেই থাকবে নগরবাসীকে একটি চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দেওয়া এবং মাদকমুক্ত নগরী গড়ে তোলা। মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।”

এ ক্ষেত্রে পুলিশের কোনো ধরনের শৈথিল্যও বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে তিনি বলেন, “এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এরপরে চুরি ছিনতাইসহ অন্যান্য যেসব অপরাধ আছে সেগুলো দমনে নিরলসভাবে কাজ করব।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে মো. শওকত আলী বলেন, মানুষ যাতে নিরাপত্তার অনুভূতি নিয়ে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে যানজট নিরসনে কার্যক্রম জোরদার করার উদ্যোগের কথা তুলে ধরে বলেন, নগরবাসীকে স্বস্তির নগরজীবন দিতে কাজ করছে পুলিশ।
চট্টগ্রামকে একটি ‘সেইফ সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে কমিশনার বলেন, এ ধরনের অপরাধে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একইভাবে মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চলবে।

তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় মাদক ও ছিনতাইয়ের হটস্পট ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।
শিগগিরই এসব এলাকায় বিশেষ অভিযান শুরু হবে।

পুলিশের ভেতরে অনিয়ম প্রসঙ্গে মো. শওকত আলী বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল মো. শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস...

ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প

ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমা বর্ষণ দুই...

আনোয়ারায় মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে...

চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব...

মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান...

চট্টগ্রামের গালিব সঙ্গী জয়কে নিয়ে দেশকে জেতালো স্বর্ণ

পাকিস্তানের ইসলামাবাদে চলছে দক্ষিন এশিয়ান রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট।...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক সদস্য নিহত হয়েছে।বুধবার সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি...

আনোয়ারায় মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল)...

চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে নগরের...

মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৭ এপ্রিল) ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার...