শুক্রবার, ১ মে ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে বসতঘর পুড়ে ছাই

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সাড়ে ৭ টায় সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবুনগর গ্রামের করিম ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে বিধবা নুরের নাহারের শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরের নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজ সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমার তিন কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই। রমজান মাসে এলাকার বিভিন্ন মানুষ আমাকে ফিতরা এবং যাকাত বাবদ ৫০ হাজার টাকা দিয়েছে। সেই টাকাগুলোসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুই বছর আগে আমার স্বামী মারা গেছে। তার মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে স্বামীর রেখে যাওয়া শেষ আশ্রয়স্থলে বসবাস করছি। সেটিও আজ আগুনে পুড়ে গেছে। আমি এখন ছেলেদের নিয়ে কিভাবে থাকবো।’

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার সাহলঙ মারমা বলেন, ‘আমরা যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্যমতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম...

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...