আজ ১ এপ্রিল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে সাউথ এশিয়ান অনূর্ধ -১৬, অনুর্ধ-১৯ এবং অনুর্ধ-২৩ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। যা চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।
এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। পাঁচ সদস্যের বাংলাদেশ দলের ম্যানেজার মনোনীত হয়েছেন চট্টগ্রামের ছেলে সাবেক জাতীয় ব্যাডমিন্টন তারকা মোস্তফা মোহাম্মদ জাবেদ। এরই মধ্যে তিনি দল নিয়ে পাকিস্তান পৌছে গেছেন। দেশের সাবেক এক নাম্বার এই শার্টলার এর আগেও একাধিকবার বাংলাদেশ দল নিয়ে বিদেশের মাটিতে গেছেন কখনো কোচ হিসেবে আবার কখনো ম্যানেজার হিসেবে।
এবারের সাউথ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভাল কিছু করার প্রত্যাশা করছেন জাবেদ। দল নিয়ে সন্তুষ্ট জাবেদ আশা করছেন একাধিক পদক জয়ের। তিনি সবার দোয়া কামনা করেছেন।
