বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

লিটল ব্রাদার্স এবং সেবা নিকেতনের জয়

সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে লিটল ব্রাদার্স এবং সেবা নিকেতন ক্লাব।

আজ সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে লিটল ব্রাদার্স ৪ উইকেটে কে এম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে সেবা নিকেতন ক্লাব ৫০ রানে পরাজিত করে ইয়াং স্টার ক্লাবকে।

দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০১ রান করে অল আউট হয়। দলের পক্ষে দুর্জয় ২৭ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আসিফ ১০, জয় ১৪ এবং রাফি করেন ১৫ রান। লিটল ব্রাদার্সের পক্ষে পারভেজ ১৩ রানে ৪টি উইকেট লাভ করেন। ২টি করে উইকেট নিয়েছেন সাব্বির এবং ওমর ফারুখ।

জবাবে ব্যাট করতে নামা লিটল ব্রাদার্স ১৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে আরবাজ ২১, সেজান ১০, মাহিন্দ্র ১৩, তৌফিক ১২ এবং আরাফাত ১০ রান করেন। কে এম স্পোর্টিং ক্লাবের পক্ষে ২টি উইকেট নিয়েছেন ইশতিয়াক। বিজয়ী দলের পারভেজ মিয়া ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন কে এম স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সালাউদ্দিন এবং সাবেক ক্রিকেটার সাদাত আনোয়ার।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে সেবা নিকেতন ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪৪ রান করেন অলি উদ্দিন।

এছাড়া ইন্তাসার ১৯, তামিম ১০, হায়দার ১১, আরিফুর ১৫ এবং নাম করেন ১০ রান। ইয়াং স্টার ক্লাবের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন সুমন। এছাড়া ২টি উইকেট নিয়েছেন সাফায়েত।
জবাবে ব্যাট করতে নেমে ইয়াং স্টার ক্লাব ২০ওভারে ৭৯ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে মারুফ ২৪, তালহা ১৯ এবং ইফতেখার করেন ১০ রান। সেবা নিকেতন ক্লাবের নাইম উদ্দিন ৫ রানে ৪টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের নাইম উদ্দিন ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এনামুল হক এবং সাবেক ক্রিকেটার রেজাউল করিম রাজিব।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...