বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মো. উমর ফারুক (১৭) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে নিরাপত্তা প্রহরীরা। সে বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলে নিজেকে পরিচয় দিত।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা জোবরার বাসিন্দা।

উমর ফারুক অভিযোগ স্বীকার করে বলেন, আমি বন্ধুদের প্ররোচণায় পরে এ কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইক নিয়ে ঢুকার জন্য মূলত আমি আইডি কার্ডটি বানিয়েছিলাম।

দায়িত্বরত নিরাপত্তা দপ্তরে সুপারভাইজার মান্নান বলেন, আমরা বহিরাহতদের ব্যাপারে কঠোর।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মোটরবাইক নিয়ে প্রবেশকালে তাকে দেখলে আমাদের সন্দেহ হয়। তখন জিজ্ঞাসাবাদে সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলে পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে আমরা বুঝতে পারি সে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না। তখন আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, নিরাপত্তা প্রহরীরা তাকে নিয়ে প্রক্টর অফিসে আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, সে শুধুমাত্র মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্যে সে এই পথ অবলম্বন করেছে। আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

এর আগে, ১৬ জানুয়ারি মোহাম্মদ আবু সাঈদ এবং গত বছরের ২ ডিসেম্বর সীমান্ত ভৌমিক নামে দুই ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...