বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্ট আবাহনী জুনিয়র এবং নওজোয়ান গ্রীন জয়ী

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে আবাহনী জুনিয়র এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীন।

আজ রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবাহনী জুনিয়র ১০ উইকেটে পরাজিত করে লিটল ব্রাদার্সকে। দিনের অপর ম্যাচে নওজোয়ান গ্রীন ৯ উইকেটে পরাজিত করে রেলওয়ে রেঞ্জার্সকে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা লিটল ব্রাদার্স ১৭.৪ ওভারে ৮০ রানে অল আউট হয়। দলের পক্ষে মুন মল্লিক ৩০ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। আবাহনী জুনিয়রের পক্ষে আবিদ হাসান ৬ রানে টি এবং রাশেদুল বারী ২টি উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নামা আবাহনী ১৬.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে নুরুল হাসনাত ৫১ এবং রাশেদুল বারী ৩০ রান করে অপরাজিত থাকেন। বিজয়ী দলের রাশেদুল বারী ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর হারুন রশিদ।

দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা রেলওয়ে রেঞ্জার্স ১৯.২ ওভারে ৭৪ রান করে অল আউট হয়। দলের পক্ষে রাহা হামিদ ২৩ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি।

নওজোয়ান গ্রীনের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন রুবেল। ২টি করে নিয়েছেন রায়হান এবং সুমন। জবাবে ব্যাট করতে নামা নওজোয়ান গ্রীন ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে আইয়ুব বাবু ২৫ এবং তুষার শীল ২৪ রান করে অপরাজিত থাকেন। ১০ রান করেন সাদ্দাম। বিজয়ী দলের রফিউল আলম রুবেল ম্যাচ সেরা নির্বাচিত হন৷ তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম রাজা এবং এ এস এম সাইফুদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...