রবিবার, ১৪ জুন ২০২৬

অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলোস চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

আর ২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশন আয়োজিত অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নাইনটিজ উইলোস। আজ শনিবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বীতাপুর্ন ফাইনালে নাইনটিজ উইলোস ৮ রানে চিটাগাং রয়্যালসকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করতে নামা নাইনটিজ উইলোস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মানিক করে ৪০ রান। জবাবে ব্যাট করতে নামা চিটাগং রয়্যালস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৭৯ররান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাকি করে ২৬ রান ৷

নাইনটিজ উইলোসের পক্ষে আসিফ ২ ওভার বল করে ৬ রান খরচায় নেন ৩ উইকেট। সে সুবাধে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ক্রিকেটার আবুল হাশেম রাজা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হানিফ চম্পা। এছাড়া আয়োজক কমিটির কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাবেক ক্রিকেটার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৬ মার্চ ৮টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল । টুর্নামেন্টে অংশ নেওয়া দল গুলো ছিল চিটাগং মাস্টার্স, চিটাগং রয়েলস, হাক্কানী ক্রিকেট ক্লাব, সি এম গোল্ড, আগ্রাবাদ মাস্টার্স, হোয়াইট ফ্যালকন, নাইনটিজ উইলোস এবং চট্টগ্রাম লিজেন্ড।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

আরও পড়ুন

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল রিলায়েন্স স্পোর্টস। আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতটুর্নামেন্টের নবম ম্যাচে...