বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলায় ২০ জন গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযান চালিয়ে পলাতক ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র‌্যাব-৭ চট্টগ্রাম ১৩ জন ও জেলা পুলিশ ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৭ মার্চ র‌্যাব-৭ ও র‌্যাব-১১ নারায়ণঞ্জ এর যৌথ অভিযানিক দল নোয়াখালীর কবিরহাট থানাধীন নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২৯ নম্বর আসামি মো. পারভেজকে (৩৫) গ্রেপ্তার করে।

এদিন পাহাড়তলী থানাধীন উদালিয়া এলাকা থেকে আসামি মো. বেলাল (৩০), বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে আসামি সাইদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৩ মার্চ সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে আসামি মো. মিজানুর রহমান সোহান (১৯), গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টলী এলাকা থেকে আসামি মো. সেলিম (৩৫), গত ১০ ফেব্রুয়ারি চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে আসামি মো. সেকেন্দার মিয়া প্রকাশ ইয়াকুব (৪৩), গত ২২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকা থেকে আসামি মো. ইউনুছ আলী হাওলাদারকে (৬২) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ইউনুছ আলী হাওলাদারের দেওয়া তথ্যে পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকা থেকে মামলার ২৬ নম্বর আসামি খন্দকার জাহিদ হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত ২৪ জানুয়ারি র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ২১ নম্বর এজাহারনামীয় আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮), গত ২৫ জানুয়ারি নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকা থেকে মো. মিজান (৫৩), গত ২৬ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকা থেকে পলাতক আসামি মো. মামুন (৩৮), গত ২৮ জানুয়ারি সীতাকুণ্ড থানাধীন সালেহা কটন মিল এলাকা থেকে পলাতক আসামি মো. শহাজাহান (৫৩), গত ২৯ জানুয়ারি আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকা থেকে পলাতক আসামি মো. শফিকুল ইসলাম প্রকাশ মাস্টার শফিকুল ইসলামকে (৫১) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় চারজন র‌্যাব সদস্য আহত হন। অন্যান্য র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২২ জানুয়ারি মামলা দায়ের করে।
এরপরই আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...