বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্য পরিবেশের  মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং শ্রদ্ধা নিবেদন উদযাপিত হয়েছে।

২৬ মার্চ সকাল ১০টায় এসোসিয়েশনের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফিউল আজম খান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই’ ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে এস এম সাইফুল আলম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে আমাদের প্রত্যেককে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী তাঁর বক্তব্যে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত সুফল তখনই নিশ্চিত হবে, যখন আমরা মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারবো।

স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত সমাজব্যবস্থা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা, যা এখনও আমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, ১ম সহ-সভাপতি মোঃ নুরুল আবছার, ২য় সহ-সভাপতি মোঃ সাইফুদ্দিন, ৩য় সহ-সভাপতি আবু সালেহ,বন্দর বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম, নিবার্হী সদস্য আলমগীর হোসেন, সদস্য খন্দকার লতিফুর রহমান আজিম, মোঃ আহসান, আব্দুল হাই মাসুম, আব্দুল মান্নান পাটোয়ারী, আশরাফুল মওলা নাঈম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...