বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

মহান স্বাধীনতা দিবসে সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে মুখরিত প্রীতি ফুটবল ম্যাচ স্টেডিয়ামের ডাগআউটের পাশে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এই বিশেষ ম্যাচে তিনি উপস্থিত ছিলেন।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার সরকারের ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের নির্বাচনি ইশতেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ক্রীড়া জগতকে পেশাদার (প্রফেশনাল) রূপ দেবো। সেই লক্ষ্যেই আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই। এর মাধ্যমে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু করতে চাই।”

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের গৌরব বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই যে ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কীভাবে আমরা দেশের জন্য বেশি বেশি সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে।”

দলমত নির্বিশেষে সুন্দর ক্রীড়াঙ্গন গড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আজকের এই স্বাধীনতা দিবসে আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই, আমরা সবাই চেষ্টা করি যারা বিভিন্নভাবে বাংলাদেশের বহু মানুষ আছেন যারা ক্রীড়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে আসুন আমরা বাংলাদেশের ক্রীড়া জগতটিকে সুন্দরভাবে দলমত নির্বিশেষে সুন্দরভাবে আমরা এই ক্রীড়া জগতটিকে গড়ে তুলি। এই ক্রীড়া দেশের জন্য যেরকম সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের, ভ্রাতৃত্বের বন্ধনও তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি।”

সাবেক তারকা ফুটবলারদের নিয়ে আয়োজিত ৩০ মিনিটের এই প্রীতি ম্যাচে অংশ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, আলফাজ আহমেদ, আরমান, কানন, সাব্বির ও কায়সার হামিদসহ দেশের ফুটবলের কিংবদন্তিরা। প্রধানমন্ত্রী ডাগআউটের পাশে বসে পুরো ম্যাচটি উপভোগ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বেশী দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল...

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে...

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল...

পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ, পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন...

আরও পড়ুন

বোয়ালখালীতে বেশী দামে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে আল তায়েফ অয়েল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ...

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুস্কৃতিকারী। এ ঘটনায় পুলিশ...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

"তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি"—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের...