শনিবার, ২ মে ২০২৬

ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও অপহরণের ঘটনা, মুক্তিপণ ছাড়া রেহাই নেই

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী কক্সবাজারের রামু ও ঈদগাও উপজেলার আলোচিত ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও অপহরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সড়কের হিমছড়ি ঢালা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

অপহৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া এলাকার মো. সেকান্দরের ছেলে আব্দুর হাকিম ভেক্কা (২৮) এবং ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়ার মো. মোস্তাক আহম্মদের ছেলে আব্দুল জব্বর (৩০)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঈদগাঁও থেকে বাইশারীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঈদগড়–ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে। পরে তাদের জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়। রাত আনুমানিক দেড়টার দিকে ৫০ হাজার টাকা মুক্তিপণ নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেলাল উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে এই সড়কে অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটছে। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তাহের বলেন, রাতে এই সড়কে চলাচল করা এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালায়। ঈদগাঁও থানা ও ঈদগড় পুলিশ ফাঁড়ির যৌথ টিম বিভিন্ন পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুল ইসলাম ভূইয়া জানান, অপহরণের ঘটনায় জড়িত চক্রকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল জোরদার করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদগাঁও–ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। বিশেষ করে রাতের বেলায় এই সড়কে চলাচল করতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...