বুধবার, ১২ আগস্ট ২০২৬

ছুটি শেষে প্রথম কর্ম দিবসে অফিস-আদালতে ঈদের আমেজ

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

ঈদ, শব-ই কদর, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) অফিস-আদালত কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় ব্যস্ততা কিছুটা কম থাকলেও সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সরব ছিল পরিবেশ।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের সিআবরি অফিসে সকালে দেখা যায়, ছুটির পর প্রথম কর্মদিবসে প্রায়-কর্মকর্তা -কর্মচারী অফিসে এলেও সবাই একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে ব্যস্ত। ছুটি শেষে অফিসের প্রথম কর্ম দিবসে তেমন কোন কাজ নেই। অনেকেই আজ ২৪ মার্চ ও আগামীকাল ২৫ মার্চ ছুটি নিয়েছেন। তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সাথে শুক্র-শনিবার ছুটি কাটিয়ে ২৯ তারিখ অফিসে আসবেন।

জামালখান ইউসিবিএল ব্যংকে গিয়ে দেখা গেছে ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহকের চাপ কম। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী এক-দুই দিনের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি জমে উঠবে। প্রথম দিনে লেনদেন একটু কম।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখায়ও দেখা গেছে কর্মকর্তারা যথা সময়ে অফিসে এলেও গ্রহকের সংখ্যা একেবারেই কম। ব্যাংকের এক কর্মকর্তা জানান, ঈদের ছুটি শেষে আজ থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ব্যস্ততা কম থাকায় শুভেচ্ছা বিনিময় করে সময় কাটিয়েছে সহকর্মীরা। প্রথম দিনে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ধীরে ধীরে লেনদেন বাড়বে।

অনেকেই কর্মস্থলে যোগ দিতে আগে ভাগেই ফিরছেন নগরে।

তবে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেও ছিল নগরের বিভিন্ন প্রবেশপথে নগরে ফেরা মানুষের ভিড়। নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড় ও বিআরটিসিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে অন্যবারের তুলনায় ভোগান্তি কম থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা।
ফিরতি যাত্রায় যাত্রীরা জানান, যাওয়ার সময় কিছুটা ভিড় ও চাপ থাকলেও ফেরার পথে যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক।

কোথাও বড় ধরনের ভোগান্তি হয়নি। তবে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকে।
অন্ত:জেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন জানান, সোমবার সকাল থেকেই ঈদ করে নগরীতে ফিরতে শুরু করেছেন যাত্রীরা। ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে আমরা সতর্ক ছিলাম। কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং যাত্রীরা নির্বিঘ্নে ফিরতে পারছেন। আজকে ভোর থেকে অফিসের আগেও প্রচুর যাত্রী এসেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

আরও পড়ুন

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...