শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাতকানিয়ায় রাতের আধারে মাটিখেকোদের তাণ্ডব: ডাম্প ট্রাক চাপায় যুবকের মৃত্যু

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গভীর রাতে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার সময় মাটিখেকোদের একটি ডাম্প ট্রাকের চাপায় সাজ্জাদ হোসেন রোহান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের মরিচ্চাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন রোহান উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদ বাড়ির মো. ফোরকানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে কৃষিজমির মাটি কেটে তা ডাম্প ট্রাকে করে ইটভাটায় সরবরাহ করছিল মাটিখেকোরা। এ সময় প্রশাসনের অভিযানের খবর ছড়িয়ে পড়লে ট্রাকগুলো দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় মাটি বোঝাই একটি ডাম্প ট্রাক সাজ্জাদ হোসেন রোহানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ মার্চ) ভোরে তিনি মারা যান।

নিহতের বাবা মো. ফোরকান জানান, তার ছেলে মাটি ব্যবসায়ীদের কাছে চাকরি করতেন। শুক্রবার রাতে প্রশাসনের অভিযানের খবর পেয়ে ডাম্প ট্রাকগুলো দ্রুত পালানোর সময় অসাবধানতাবশত একটি ট্রাকের চাপায় তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ডাম্প ট্রাক চাপায় এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে ওই রাতে নলুয়া ইউনিয়নে মাটি কাটার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয়নি বলে তিনি দাবি করেন। পুলিশ নিয়মিত গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছিল বলে জানান তিনি।

অন্যদিকে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, শুক্রবার রাতে কেরানীহাট এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। নলুয়া ইউনিয়নে তাদের কোনো টিম যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...