বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মহালছড়ি প্রতিনিধি

সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে খাগড়াছড়ির মহালছড়িতে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে ‘পরিচ্ছন্ন রাখি চারপাশ, রুখি ডেঙ্গু বারো মাস’ এই প্রত্যয়ে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।

মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডিক্লিন’ এবং এলজিইডি-এর পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে ইউএনও মোঃ আবু রায়হান বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক প্রতি শনিবার আমরা এই সম্মিলিত অভিযান পরিচালনা করব। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেদের চারপাশ পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। শুধুমাত্র প্রশাসনের একার পক্ষে নয়, বরং সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।

সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে উপজেলা পরিষদ প্রাঙ্গণ সহ সদরের প্রধান সড়ক, বাজার এলাকা এবং ড্রেন সংলগ্ন ঝোপঝাড় পরিষ্কার করা হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন স্তরের সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক পত্রে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য মাঠ প্রশাসনকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। মহালছড়িতে সেই নির্দেশনারই সফল বাস্তবায়ন দেখা গেছে আজকের এই স্বতঃস্ফূর্ত কর্মসূচিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

আরও পড়ুন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...