শনিবার, ১ আগস্ট ২০২৬

গণমাধ্যমের মানোন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান এমপি সাঈদ আল নোমানের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাংবাদিকতা একটি বিশেষজ্ঞতার পেশা। এই পেশাকে আরও শক্তিশালী ও সম্মানজনক করতে হলে মেধা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, “কে কোন দল করে বা আগে কে কী করত—এসব বিষয় বড় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাংবাদিকতার মান উন্নয়ন। যদি আমরা পেশাদারিত্বকে প্রাধান্য দিই এবং মেধাকে মূল্যায়ন করি, তাহলে সাংবাদিকতার ক্ষেত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।”

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিল ও নবযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণের বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়েও সরকার ইতিবাচকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি মেধার চেয়ে বড় কিছু নেই। মেধাই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়। তাই সাংবাদিক সংগঠনগুলোকেও এমনভাবে কাজ করতে হবে, যেখানে যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন পাবে।”

নবগঠিত মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন সংগঠনগুলো যদি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে, তাহলে পুরো গণমাধ্যম অঙ্গন উপকৃত হবে।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন, চট্টগ্রাম এর সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এম আর মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন , চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম ন্যাশনল হাসপাতালের পরিচালক ডা. আবু নাছের, চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনছুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ফারুক আবদুল্লাহ,চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ন শর্মা, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক ও এখন টিভি ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল ইসলাম, চ্যানেল ওয়ান এর ব্যুরো প্রধান শাহ নেওয়াজ লিটন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আরো বক্তব্য রাখেন রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক , জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক মীর শোয়েব, জুলাই ঐক্যের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক আবরার হাসান রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখ্যপাত্র ফাতেমা খানম লিজা প্রমূখ।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...