বুধবার, ১১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের মাঝেও চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী দ্বিতীয় ট্যাংকার, আসছে আরও তিনটি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। গত ১১ দিনের মধ্যে এটি দ্বিতীয় ডিজেলবাহী জাহাজের আগমন।

বন্দর সূত্র জানায়, মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ট্যাংকারটি বন্দরে পৌঁছায়। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জাহাজটি থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়।

এর আগে গত সোমবার ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘শিউ চি’ নামের আরও একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। নতুন এ চালানের ফলে দেশের জ্বালানি তেলের মজুত পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আরও তিনটি ডিজেলবাহী ট্যাংকার পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে ভিড়বে। এর মধ্যে ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘এসপিটি থেমিস’ নামের জাহাজটি আগামী ১২ মার্চ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এ ছাড়া ১৩ মার্চ ‘র‍্যাফেলস সামুরাই’ এবং ১৫ মার্চ ‘চাং হাং হং তু’ নামের আরও দুটি ট্যাংকার বন্দরে আসবে। প্রতিটি জাহাজে প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল রয়েছে।

সব মিলিয়ে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা পাঁচটি ট্যাংকারের মাধ্যমে দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ মেট্রিক টন পরিশোধিত ডিজেল যোগ হবে।

বিপিসির হিসাব অনুযায়ী, নতুন আসা এই পাঁচটি ট্যাংকারের ডিজেল দিয়ে দেশের বর্তমান চাহিদার ভিত্তিতে অন্তত ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব। তবে বিশ্ববাজারের অস্থিরতা বিবেচনায় নিয়ে সরকার গত রোববার থেকে দৈনিক ডিজেল সরবরাহের পরিমাণ কমিয়ে ৯ হাজার মেট্রিক টনে নামিয়ে এনেছে।

এই সাশ্রয়ী সরবরাহ ব্যবস্থা অব্যাহত থাকলে বর্তমানে আসা ডিজেল দিয়ে প্রায় ১৬ দিনের চাহিদা মেটানো যাবে। বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে, তা দিয়ে আরও ১৬ থেকে ১৭ দিনের প্রয়োজন পূরণ করা সম্ভব। ফলে নতুন চালান যুক্ত হওয়ার পর সব মিলিয়ে প্রায় এক মাসের ডিজেল চাহিদা নিয়ে বড় কোনো শঙ্কা থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সোমবার প্রথম জাহাজ আসার সঙ্গে সঙ্গে দ্রুত জ্বালানি খালাসের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার আসা দ্বিতীয় জাহাজটির খালাস কার্যক্রমও চলছে। নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী জাহাজগুলো পৌঁছালে দেশের জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বন্দর ও বিপিসি সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে বাজারে যে কৃত্রিম সংকট বা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, তা প্রশমিত হবে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম জিইসি মোড় এলাকার দুইটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় রেড আর্থক ও অ্যাঞ্জেলিক নামে...

গরুর শিংয়ের গুঁতায় লোহাগাড়ায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় সারাবন তহুরা (নিঝুম) নামে...

চট্টগ্রামে খাদ্যে রাসায়নিক ব্যবহারে হোটেল দস্তগীরকে ৪০ হাজার টাকা জরিমানা

খাদ্যে রাসায়নিক, কেওরা জল, রং ব্যবহার, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ...

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন...

গণমাধ্যমের মানোন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান এমপি সাঈদ আল নোমানের

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাংবাদিকতা...

চট্টগ্রামে পাকিস্তানি ব্রান্ডকে বাংলাদেশি বলে বিক্রি! ভোক্তার অভিযানে ধরা

চট্টগ্রামে ফিনলে সাউথ সিটিতে পোশাকে পাকিস্তানি ব্রান্ড হুবহু লেখা...

আরও পড়ুন

চট্টগ্রাম জিইসি মোড় এলাকার দুইটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় রেড আর্থক ও অ্যাঞ্জেলিক নামে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত।বুধবার (১১ মার্চ) দুপুরে...

গরুর শিংয়ের গুঁতায় লোহাগাড়ায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় সারাবন তহুরা (নিঝুম) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া এস...

চট্টগ্রামে খাদ্যে রাসায়নিক ব্যবহারে হোটেল দস্তগীরকে ৪০ হাজার টাকা জরিমানা

খাদ্যে রাসায়নিক, কেওরা জল, রং ব্যবহার, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও অনিরাপদ ভাবে খাদ্য সংরক্ষণে থাকায় চট্টগ্রাম নগরীর মোমিন রোড এলাকার হোটেল দস্তগীরকে ৪০ হাজার...

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (১১ মার্চ) দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠক...