মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দুই পরিবারে চলছে আহাজারি।

সোমবার (৯ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর বেড়িবাঁধ সংলগ্ন মাতামুহুরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোরী হলেন—মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৩) এবং একই গ্রামের আবদুর রহিমের মেয়ে ইফসা মনি (১১)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় নদীর ঘাট থেকে কিছুটা ভেতরে গেলে হঠাৎ তারা চোরাবালিতে আটকে পড়ে। এ সময় তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও মাইমুনা আক্তার ও ইফসা মনি নিখোঁজ হয়ে যায়।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পর নদী থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে প্রভাবশালী একটি মহল ড্রেজার বসিয়ে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তলদেশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যা চোরাবালিতে পরিণত হয়ে এমন দুর্ঘটনার কারণ হতে পারে।

চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, মাতামুহুরী নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...