মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ফটিকছড়িতে বেপরোয়া গতির বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এদের একজন ঘটনাস্থলে ও বাকি দুই জন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান। আহত ১৫ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দীঘি এলাকায় ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নয়ন কর্মকার (১৮), উত্তম উরাং (১৫) ও তপু কর্মকার (১৬)। তাদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকায়।

নাজিরহাট মেডিক্যাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে মোট ১৫ জনকে চিকিৎসার জন্য সেখানে নেওয়া হয়।
তাদের মধ্যে নয়ন কর্মকার ও উত্তম উরাংকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে ৬ জনকে চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং বাকি ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বোয়ালখালী থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে দুটি বাস যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে পেলাগাজী দীঘি এলাকায় একটি বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফটিকছড়ি থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...