রবিবার, ৩ মে ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট টুর্নামেন্ট

পাইরেটস অব চিটাগাং এবং সিএসসিএল জয়ী

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট লিগের আজকের খেলায় জয় পেয়েছে পাইরেটস অব চিটাগাং এবং সিএসসিএল।

আজ সোমবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের এক নাম্বার মাঠে অনুষ্টিত প্রথম ম্যাচে পাইরেটস অব চিটাগাং ২৪ রানে ইকবাল স্পোর্টস ক্লাবকে পরাজিত করে।

আরেক মাঠে অনুষ্টিত ম্যাচে সিএসসিএল ৪৩ রানে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে।
প্রথম মাঠে অনুষ্টিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা পাইরেটস অব চিটাগাং নির্ধারিত ২০ ওভারে ৮৭ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে নুসরাত ইয়াসমিন ১৪ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্তি থেকে আসে সর্বোচ্চ ২২ রান। ইকবাল স্পোর্টস ক্লাবের পক্ষে ২টি উইকেট নিয়েছেন সুবার্তি খীসা।

জবাবে ব্যাট করতে নামা ইকবাল স্পোর্টস ক্লাব ২০ ওভারে ৬৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার সুবার্তি খীসা ২১ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। পাইরেটসের পক্ষে ২টি উইকেট নিয়েছেন অপর্না দে। ম্যাচ সেরা হয়েছেন ইকবাল স্পোর্টিং ক্লাবের সুবার্তি খীসা।

তার হাতে পুরষ্কার তুলে দেন বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক।
অপর ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে সিএসসিএল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে । দলের পক্ষে ওপেনার নুসরাত জাহান ৫২, এশা রহমান ৩৪ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে রাইজিং স্টার জুনিয়র ১৭ ওভারে ৮০ রান করে অল আউট হযে যায়। দলের পক্ষে শাইরিন ১৩, নুসরাত ১০ এবং সৃষ্টি করেন ১৬ রান। সিএসসিএল এর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন চিত্রিতা আর ২টি উইকেট নিয়েছেন এশা। ম্যাচ সেরা হয়েছেন সিএসসিএল এর এশা রহমান। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার আরিফ আহমেদ চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...