বুধবার, ১২ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে আহত ১

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আব্দুর জব্বার (৫৩) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত আব্দুর জব্বার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার আলী আহমদের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে আব্দুর জব্বার নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে আমরা শুনেছি। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিকেলে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সংলগ্ন ৫১/৭ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতরে ৭–৮ জন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এ সময় সেখানে মাটির নিচে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে আব্দুর জব্বার গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও বলেন, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, বিস্ফোরণে আহত আব্দুর জব্বারের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তার চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় জীবিকার তাগিদে অনেক সময় স্থানীয়রা মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে কাঠ সংগ্রহ করেন। তবে ওই এলাকায় আগে থেকেই ল্যান্ডমাইন পুঁতে রাখা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সীমান্ত এলাকায় স্থানীয়দের চলাচলে সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...