সোমবার, ২৯ জুন ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ‘ট্যালেন্টপুল বৃত্তি’ পেয়েছে বাওয়া স্কুলের উদিতি দাশ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫’এ ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী উদিতি দাশ মুমু।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মেধাবৃত্তি পেয়েছে ১ হাজার ২২৭ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ হাজার ৬৩০ জন শিক্ষার্থী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি-২০২৬) দুপুরে একযোগে দেশের ৯টি শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।

উদিতি দাশ মুমু তার এই সাফল্যের জন্য সর্ব প্রথম মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই সাফল্যের পেছনে তার স্কুল শিক্ষকসহ কোচিং এবং প্রাইভেট শিক্ষকদের পরিশ্রম-উৎসাহ ও পরামর্শের কথা স্বীকার করে শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে উদিতি দাশ বলেন, ‘আমার প্রিয় শিক্ষকদের পরিশ্রম-পরামর্শ ও উৎসাহ ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।’ এছাড়া আমার মা-বাবার প্রতিও আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, উদিতি দাশ মুমুর মা বিদিতা চৌধুরী একজন গৃহিনী এবং পিতা শুকলাল দাশ-চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার।

উদিতি দাশ মুমুর বাবা বলেন, উদিতি অষ্টম শ্রেণিতে নিয়মিত স্কুল ও কোচিং করেছে; বাসায় টিচারের কাছে পড়েছে। ওর এই অর্জনের পেছনে ওর মায়ের প্রচুর গাইড ছিল। ওর মায়ের দেওয়া অনুপ্রেরণা ও পরীক্ষার আগে বেশ কয়েক মাস রাত-দিন সমান ভাবে রুটিন মাফিক পড়ার কারনেই এ সাফল্যের দেখা পেয়েছে মুমু।

উদিতি দাশ মুমু ভবিষ্যতে তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলের কাছে আর্শীবাদ কামনা করেছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের...

আরও পড়ুন

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন।আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...